জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার। ২০৩০ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পর্যায়ক্রমে এ লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে দেশব্যাপী নতুন উদ্যোক্তা ও সার্ভিস প্রোভাইডার তৈরি করে রুফটপ সোলার বা ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণকে কৌশলগত পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।
















