আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৪%

নেপালে বন্যা ও ভূমিধ্বস: উদ্ধারকাজে ২ হাজার সেনাসদস্য মোতায়েন

  • MIT ERP
  • Update Time : 06:43:18 pm, Thursday, 27 August 2026
  • 14

নেপালে বন্যা ও ভূমিধ্বস: উদ্ধারকাজে ২ হাজার সেনাসদস্য মোতায়েন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেপালে ভয়াবহ ভূমিধ্বস ও বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দেশটির সেনাবাহিনীর ২ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। সেনাসদস্যরা বন্যা উপদ্রুত এলাকাগুলোতে স্থল এবং আকাশপথে একযোগে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। বিবিসির লাইভ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এদিকে, রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই প্রাকৃতিক বিপর্যয়ে দেশটিতে ১৬২ জন প্রাণ হারিয়েছেন এবং নিখোঁজ আছেন ৪০৩ জন।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বাসনেত বিবিসিকে জানিয়েছেন, রসুয়া ও নুওয়াকোট জেলাসহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সেনাসদস্যদের অধিক সংখ্যায় নিয়োজিত করা হয়েছে।

তিনি আরও জানান, নেপাল সেনাবাহিনী এখন পর্যন্ত বন্যায় আটকে পড়া ৯৭ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে তিনজন ছিলেন ত্রিশূলী এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া শ্রমিক।

উল্লেখ্য, সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিচ্ছে নেপাল পুলিশ এবং আর্মড পুলিশ ফোর্সের সদস্যরাও।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দুর্নীতির ১৫ মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

নেপালে বন্যা ও ভূমিধ্বস: উদ্ধারকাজে ২ হাজার সেনাসদস্য মোতায়েন

Update Time : 06:43:18 pm, Thursday, 27 August 2026