আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

গ্রাম থেকে নগর: কোনো শিশুই যেন স্কুলের বাইরে না থাকে, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • MIT ERP
  • Update Time : 12:53:02 pm, Thursday, 27 August 2026
  • 17

গ্রাম থেকে নগর: কোনো শিশুই যেন স্কুলের বাইরে না থাকে, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়গুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। গ্রাম থেকে নগর—কোনো শিশুই যেন স্কুলের বাইরে না থাকে, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বبি হাজ্জাজ।

গতকাল বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি কার্যকরভাবে কাজ করছে না। কমিটি গঠনের সময় কিংবা বিদ্যালয়ে বরাদ্দ এলে তাদের সক্রিয়তা দেখা গেলেও অন্য সময় তাদের খুঁজে পাওয়া যায় না।

তাই এলাকাবাসীকে সম্পৃক্ত করে স্কুলের বন্ধু হিসেবে একটি অনানুষ্ঠানিক রেজিস্টার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রয়েছে। এ সংকট পূরণে সরকার কাজ করছে। কারণ, একজন ভালো শিক্ষক বটতলার শিক্ষার্থীকেও ভালোভাবে গড়ে তুলতে পারেন। দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাইট গার্ড ও এমএলএসএস কর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ফিডিং কর্মসূচিতে রান্না করা পুষ্টিকর খাবার বিতরণের বিষয়টিও সরকার ভাবছে। এক কথায়, উন্নত শিক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দীর্ঘমেয়াদি প্রভাব নিরীক্ষার পরই মক্কা প্যাক্টে যোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের

গ্রাম থেকে নগর: কোনো শিশুই যেন স্কুলের বাইরে না থাকে, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Update Time : 12:53:02 pm, Thursday, 27 August 2026