শিশু ও কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে প্রায় ৩০ মিলিয়ন ডলার জরিমানা করেছে ব্রাজিলের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। দেশটির তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থার মতে, নিবন্ধিত অ্যাকাউন্টের পাশাপাশি অতিথি ব্যবহারকারী হিসেবে প্ল্যাটফর্মটি ব্রাউজ করার ক্ষেত্রেও ব্রাজিলের তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন করেছে টিকটক।
পর্যাপ্ত আইনি ভিত্তি ও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই শিশু-কিশোরদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার অভিযোগ উঠেছে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে।


















