আজ বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

সীমান্তে কৃষকদের ধাওয়া খেয়ে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

  • MIT ERP
  • Update Time : 11:26:36 am, Wednesday, 26 August 2026
  • 21

সীমান্তে কৃষকদের ধাওয়া খেয়ে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরীণ ভূখণ্ডে অনুপ্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় গ্রামবাসীদের তীব্র প্রতিরোধ ও ধাওয়ার মুখে নিজেদের দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বিকেলে আমঝোল সীমান্ত সংলগ্ন নিজেদের কৃষি জমিতে কাজ করছিলেন কয়েকজন বাংলাদেশি কৃষক। এ সময় বিএসএফ সদস্যরা অন্যায়ভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়ে এবং কৃষকদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে।

কৃষকদের চিৎকারে আশপাশের স্থানীয় গ্রামবাসীরা দ্রুত এগিয়ে এসে বিএসএফ সদস্যদের ঘিরে ফেলে ও ধাওয়া দেয়। গ্রামবাসীর তোপের মুখে পড়ে এবং তীব্র ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের কাছে থাকা দুটি শর্টগান এবং একটি ওয়াকিটকি ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত ভারতের সীমানার দিকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বনচৌকী ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

পরবর্তীতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে। ইতোমধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক (কোম্পানি কমান্ডার) পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বিজিবি ও বিএসএফের মধ্যকার বৈঠক শেষ হলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। বর্তমানে উক্ত সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সীমান্তে কৃষকদের ধাওয়া খেয়ে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

Update Time : 11:26:36 am, Wednesday, 26 August 2026