আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 09:32:38 pm, Tuesday, 25 August 2026
  • 11

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুরের সরিষাবাড়ীতে পেরুয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজপাড় এলাকার গাছবয়ড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের নান্নু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের যমুনার শাখা নদী পেরুয়ায় গোসল করতে যায় রাফি। একপর্যায়ে সবার অগোচরে নদীর পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে রাফিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী বলেন, জন্মের পর থেকেই রাফি তার নানার বাড়িতে থাকত। বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জাতীয় পতাকার অবমাননাকর ব্যবহার রোধে হাইকোর্টের কঠোর নির্দেশনা

সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

Update Time : 09:32:38 pm, Tuesday, 25 August 2026