জিনাত, রেইনা, রাজ, রিয়াজ ও সীমান্ত—এই পাঁচ বন্ধু ঘুরতে যায় সেন্ট মার্টিনে। সমুদ্র সৈকতের পাশে তাঁবুতে রাত কাটানোর পরিকল্পনার মধ্যেই গভীর রাতে ঘটে এক রহস্যময় ঘটনা। সে সময় রেইনা তাঁবুর বাইরে এক অচেনা মানুষের ছায়া দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করে ওঠেন।
পরদিন সীমান্ত অনুসন্ধান করে জানতে পারে, ঘটনাটির সঙ্গে বাইরের কোনো ব্যক্তি নয়, তাদেরই একজন জড়িত। বালির ওপর জুতোর ছাপ, সিগারেটের টুকরো এবং ঘটনার সময়কার বিভিন্ন আচরণ বিশ্লেষণ করে সে সন্দেহ করে রাজকে। শেষ পর্যন্ত জানা যায়, রেইনাকে ভালোবাসলেও মনের কথা বলার সাহস না পাওয়ায় রাজ তাকে একা পাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার সেই পরিকল্পনা উল্টো রেইনার মধ্যে আতঙ্ক তৈরি করে এবং সীমান্তের অনুসন্ধানে পুরো ঘটনা সবার সামনে চলে আসে। রহস্যের সমাধান হলেও পাঁচ বন্ধুর আনন্দের ভ্রমণ শেষ পর্যন্ত অস্বস্তি ও নীরবতায় ঢেকে যায়।
















