সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন পরিবার নিয়ে সুন্দর জীবন কাটাতে। কিন্তু, দেশে ফেরার কয়েক মাসের মধ্যেই তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে এলাকায় থাকতে দেওয়ার হবে না বলে হুমকি দেওয়ার হয়।
শেষ পর্যন্ত হামলা করা হয়েছে ওই প্রবাসীর বাড়িতে। মারধর, ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের পাশাপাশি নারীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে।



















