বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পূর্ণগঠিত শরীআহ্ সুপারভাইজরী কমিটির ৭ম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শরীআহ্ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ, সিএসএএ।
সভায় শরীআহ্ সুপারভাইজরী কমিটির অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু ছালিহ মুহাম্মদ তরিকুল ইসলাম এবং এইচ. এম. মুস্তাফিজুর রহমান। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো. জহিরুল আলম এবং শরীআহ্ সেক্রেটারি ফরিদ আহমদ। সভায় ব্যাংকের শরীআহ্ নীতিমালা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


















