আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

চাঁদপুরে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 07:19:43 pm, Monday, 24 August 2026
  • 66

চাঁদপুরে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) নামে এক ছেলে ও ছেমন খাতুন (৬০) নামে তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিকেলে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তার আব্দুল মান্নান ওরফে আশিক ও ছেমন খাতুন কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের স্ত্রী ও ছেলে। পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সার্বিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির-২, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও এএসআই জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় কাছিয়াড়া ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

চাঁদপুরে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফের মা-ছেলে গ্রেপ্তার

Update Time : 07:19:43 pm, Monday, 24 August 2026