আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সীতাকুণ্ডে গাছের সঙ্গে গরুবাহী ট্রাকের ধাক্কা, নিহত ২

  • MIT ERP
  • Update Time : 07:17:04 pm, Monday, 24 August 2026
  • 10

সীতাকুণ্ডে গাছের সঙ্গে গরুবাহী ট্রাকের ধাক্কা, নিহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী একটি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা গেছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ১৮টি গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। শেখপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকে থাকা গরুর ব্যবসায়ী আব্দুস সালাম (৬০) ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ। এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সীতাকুণ্ডে গাছের সঙ্গে গরুবাহী ট্রাকের ধাক্কা, নিহত ২

Update Time : 07:17:04 pm, Monday, 24 August 2026