পৃথিবী আজ এক অদৃশ্য মানবস্রোতের শব্দ শুনছে—কিন্তু আমরা অনেক সময় তা শুনেও না-শোনার ভান করি। আমাদের চোখের সামনে কোটি কোটি মানুষ ঘর ছাড়ছে। কেউ ক্ষুধার তাড়নায়, কেউ যুদ্ধের আগুনে, কেউ নিপীড়নের ভয়ে, আবার কেউ উন্নত জীবনের মিথ্যা আশ্বাসে।
তারা কেউই জন্মভূমি, ঘরবাড়ি কিংবা আপনজনকে ছেড়ে অজানার পথে পা বাড়াতে চায়নি। তারা শুধু চেয়েছিল এমন একটি জীবন, যাকে ভালোবাসা যায়; এমন একটি নিরাপদ আশ্রয়, যেখানে সন্তানদের নিয়ে স্বপ্ন দেখা যায়।

















