আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

  • MIT ERP
  • Update Time : 06:56:03 am, Monday, 24 August 2026
  • 25

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

কর্তৃপক্ষ জানায়, রোববার ভোররাতে কোনাক্রির গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্যভাগাড়ে এ দুর্ঘটনা ঘটে। রাতভর ভারী বৃষ্টির পর আবর্জনার স্তূপ ধসে আশপাশের ঘরবাড়ি ও বসতিতে পড়ে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অনেক পরিবার সেখানে থেকে যায়। দুর্ঘটনার পর অবশিষ্ট বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দার-এস-সালাম কোনাক্রির অন্যতম বড় উন্মুক্ত বর্জ্য ফেলার স্থান। দীর্ঘদিন ধরে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। ভারী বৃষ্টির কারণে সেখানে ধসের ঝুঁকিও বেড়ে যায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: প্রতিরক্ষামন্ত্রী

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

Update Time : 06:56:03 am, Monday, 24 August 2026