পেশাগত জীবনে উন্নতির শিখরে পৌঁছানোর পাশাপাশি দুর্নীতিমুক্ত জীবন ও সুসমাজ গড়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, পেশাগত সফলতা অর্জনের পাশাপাশি আমরা যদি নিজেকে ও সমাজকে দুর্নীতিমুক্ত করতে না পারি তবে পূর্বপুরুষদের অর্জিত স্বাধীন বাংলাদেশের প্রকৃত সুবিধা আমরা পাব না।
রোববার নেত্রকোণার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
















