আজ রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ০৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

নরওয়ের ৭৮৭ ড্রিমলাইনার লিজ নেওয়ার সম্ভাবনা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

  • MIT ERP
  • Update Time : 05:05:07 pm, Sunday, 23 August 2026
  • 10

নরওয়ের ৭৮৭ ড্রিমলাইনার লিজ নেওয়ার সম্ভাবনা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তীব্র আর্থিক সংকটে থাকা নরওয়ের বাজেট এয়ারলাইন নর্ড আটলান্টিক এয়ারওয়েজ তাদের বহরের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানগুলো লিজ দেওয়ার জন্য বাংলাদেশ ও পাকিস্তানের এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে গত এক বছরে নর্ড আটলান্টিক এয়ারওয়েজের নগদ রিজার্ভ (ক্যাশ রিজার্ভ) ২৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে কমে মাত্র ৫ মিলিয়ন ডলারে ঠেকেছে। এমন শোচনীয় আর্থিক অবস্থায় টিকে থাকতে নরওয়েজিয়ান এই ক্যারিয়ারটি তাদের ছয়টি আধুনিক ড্রিমলাইনার বিমান লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

সংকট আরও ঘনীভূত হয় যখন ভারতের শীর্ষ এয়ারলাইন ‘ইন্ডিগো’ ভূ-রাজনৈতিক জটিলতা ও আকাশসীমা সংক্রান্ত সীমাবদ্ধতার অজুহাতে নর্ড আটলান্টিকের সঙ্গে চুক্তি বাতিল করে। এর ফলে বহরের বিমানগুলো অলস বসে থাকায় বড় ধরনের রাজস্ব ঘাটতিতে পড়ে কোম্পানিটি। ফলশ্রুতিতে, দ্রুত নতুন লিজ গ্রহীতা খুঁজে বের করার তাগিদ তৈরি হয় তাদের জন্য।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, অলস হয়ে পড়া এই বিমানগুলো দীর্ঘমেয়াদে লিজ নেওয়ার বিষয়ে দক্ষিণ এশিয়ার দুটি এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা শুরু করেছে নর্ড আটলান্টিক। এই তালিকায় বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ এবং ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’-এর নাম জোরালোভাবে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নর্ড আটলান্টিকের ছয়টি বিমান ড্রাই লিজ (শুধু বিমান লিজ দেওয়া) কিংবা ওয়েট লিজ (বিমান, ক্রু, রক্ষণাবেক্ষণ ও বীমাসহ)—উভয় কাঠামোর যেকোনো একটির অধীনে লিজ দেওয়া হতে পারে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং পিআইএ-এর সঙ্গে এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি।

ব্লুমবার্গের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিমান বিশেষজ্ঞদের মতে, এই আলোচনা যদি চূড়ান্ত রূপ নেয়, তবে তা একদিকে যেমন সংকটাপন্ন নর্ড আটলান্টিকের জন্য বড় স্বস্তি বয়ে আনবে, অন্যদিকে বিমান বাংলাদেশের বহর ও রুট পরিচালনায় নতুন মাত্রা যোগ করতে পারে।

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নিজেদের বহর ও রুট সম্প্রসারণের অংশ হিসেবে এর আগেই আন্তর্জাতিক বাজার থেকে দীর্ঘমেয়াদে (ড্রাই লিজ) নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছিল। এমন একটি সময়ে ব্লুমবার্গের প্রতিবেদনে আন্তর্জাতিক মহলে বিমানের বহর বৃদ্ধি এবং নরওয়ের সংকটাপন্ন এয়ারলাইনের বিমান লিজ নেওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি

নরওয়ের ৭৮৭ ড্রিমলাইনার লিজ নেওয়ার সম্ভাবনা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

Update Time : 05:05:07 pm, Sunday, 23 August 2026