নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে যাচ্ছেন। বেলা ১১টার দিকে তিনি সেখানে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।
সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। রাষ্ট্রপতি বঙ্গভবনে তাঁর কার্যালয়ে যাবেন।
এরআগে গত শক্রবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব নিয়ে শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে শুরু হয় তাঁর রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা।

















