সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে দলীয় মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে কেবল পেশাগত দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার ‘নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।


















