ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিয়োগ দিয়েছে সরকার। নতুন আইন কার্যকরের পর চেয়ারম্যান ছাড়াও আরও তিন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে চেয়ারম্যান ও দুই সদস্যকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
অপর একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।














