মানচিত্র শুধু ভূগোলের ছবি নয়, অনেক সময় তা হয়ে ওঠে ক্ষমতার ভাষা। মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় মানচিত্র যেন সেই ক্ষমতার ভাষাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ‘NEW U.S. Territory’ বা ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এর আগে ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার ইচ্ছার কথাও প্রকাশ্যে বলেছিলেন।



















