আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 09:48:03 pm, Saturday, 22 August 2026
  • 6

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসান শাপলার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার আট দিন পর গত শুক্রবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মাছুদা বেগম। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মেহেদী হাসান শাপলা উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা গ্রামের মৃত আব্দুস সামাদ প্রামাণিকের ছেলে। নিহত গৃহবধূ মাছুদা বেগম ক্ষেতলাল উপজেলার দাশড়া খাঁপাড়া গ্রামের মৃত দিলবর মণ্ডলের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মেহেদী ও মাছুদার বিয়ে হয়। তাদের ১৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। একপর্যায়ে তাদের বিচ্ছেদও হয়। তবে বিচ্ছেদের এক বছর পর তারা আবার বিয়ে করে একসঙ্গে বসবাস শুরু করেন।

গত ১৪ আগস্ট দুপুরে মাছুদার মেয়ে বাড়িতে না থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মেহেদী তার স্ত্রীকে বেদম মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে মাছুদা জ্ঞান হারিয়ে ঘরের মেঝেতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন।

পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে ওই দিনই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মাছুদার মৃত্যু হয়।

নিহতের ভাই ও মামলার বাদী বছির মণ্ডল বলেন, ‘আমার বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমি বোন হত্যার বিচার চাই।’

কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মাছুদার মৃত্যু হয়। খবর পেয়ে শুক্রবার রাতেই নিহতের স্বামী মেহেদী হাসান শাপলাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘নিহতের ভাই বছির মণ্ডল শনিবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত শাপলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ব্যক্তিত্বের অধিকার রক্ষায় হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী জাহ্নবী কাপুর

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

Update Time : 09:48:03 pm, Saturday, 22 August 2026