আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭২ জন গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 09:17:01 pm, Saturday, 22 August 2026
  • 9

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭২ জন গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে ২৪ ঘণ্টায় ১৬৫টি অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, ২১ আগস্ট সকাল থেকে ২৪ ঘণ্টায় রেঞ্জের ১১ জেলায় অভিযানে ১৬ হাজার ৮১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০১ লিটার চোলাই মদ, ২১৪ বোতল স্কফ সিরাপ, ৭৫০ মিলিলিটার বিদেশি মদ ও ৭০টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে ১৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭২ জন গ্রেপ্তার

Update Time : 09:17:01 pm, Saturday, 22 August 2026