আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের দৌরাত্ম্য, অভিযানে জরিমানা বিআরটিএ ও প্রশাসনের

  • MIT ERP
  • Update Time : 09:12:05 pm, Saturday, 22 August 2026
  • 7

সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের দৌরাত্ম্য, অভিযানে জরিমানা বিআরটিএ ও প্রশাসনের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের দৌরাত্ম্য ক্রমাগত বাড়ছে। কোনো ধরনের অনুমোদন ছাড়াই সেখানে অন্তত ১০টি প্রতিষ্ঠানের ২০টি স্লিপার বাস চলাচল করছে। এসব বাস প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে এবং এগুলোর বিরুদ্ধে নিম্নমানের সেবা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে বিআরটিএ ও প্রশাসন অভিযান চালিয়ে ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

সড়কে বিলাসবহুল যাত্রার প্রতিশ্রুতি দিয়ে চলছে একের পর এক স্লিপার বাস। কিন্তু নিরাপত্তা ও অনুমোদনের প্রশ্নে উঠছে নানা অভিযোগ। গেল ৭ আগস্ট ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিলেটগামী বেঙ্গল স্লিপার বাসের। এতে নিহত হন ইউনিক পরিবহনের ৯ যাত্রী।

সিলেট থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচলকারী অন্তত ২০টি স্লিপার বাসের কোনো অনুমোদন নেই।

অভিযোগ স্বীকার করে মালিকপক্ষের দাবি, যাত্রীদের চাহিদার কারণে দীর্ঘদিন ধরে এভাবেই চলছে এসব বাস।

অনুমোদনহীন বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

সিলেট বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুর রশিদ বলেন, ‘অনুমোদনহীন এসব বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। অনিয়মের দায়ে ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুধু জরিমানা নয়, অনুমোদনহীন বাস চলাচল বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

অনুমোদনহীন সব যানবাহন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের দৌরাত্ম্য, অভিযানে জরিমানা বিআরটিএ ও প্রশাসনের

Update Time : 09:12:05 pm, Saturday, 22 August 2026