যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে তার শিক্ষার্থী ভিসা (F-1/M-1) বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অন্য কোনো ভিসা পাওয়ার যোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্কিন দূতাবাস আরও জানায়, সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলতে হবে এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখতে হবে।




















