আজ রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ০৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

মাঠে ফিরেই রোনালদোর গোল, টানা ২৫ মৌসুমে গোলের অনন্য রেকর্ড

  • MIT ERP
  • Update Time : 02:34:05 pm, Saturday, 22 August 2026
  • 11

মাঠে ফিরেই রোনালদোর গোল, টানা ২৫ মৌসুমে গোলের অনন্য রেকর্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্বকাপের হতাশা কাটিয়ে পেশাদার ক্যারিয়ারের নতুন মৌসুমের সূচনাটা দুর্দান্ত করেছেন পর্তুগিজ কিংবদন্তি রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদের বিপক্ষে ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছে তাঁর দল আল নাসর। এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে একটি গোল করার মাধ্যমে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি গড়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

রিয়াদের বিপক্ষে এ ম্যাচে রোনালদো মাঠে নামেন ৬২ মিনিটে। ততক্ষণে নাসর এগিয়ে ৩-০ ব্যবধানে। ম্যাচের ৮৩ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন রোনালদো। তাতেই রেকর্ডে উঠে যায় তাঁর নাম। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ মৌসুম গোল করলেন রোনালদো।

এর আগে টানা সর্বোচ্চ ২৪ মৌসুমে গোলের কীর্তি আছে জ্লাতানা ইব্রাহিমোভিচের। তিনি ১৯৯৯-২০০০ থেকে শুরু করে ২০২২-২৩ পর্যন্ত প্রতি মৌসুমেই গোল করেছিলেন। ইব্রাহিমোভিচকে পেছনে ফেলে রেকর্ডটা একার করে নিলেন রোনালদো।

রোনালদো অনেকবারই বলেছেন, ক্যারিয়ারে ১০০০ গোল করতে চান। এটি ছিল রোনালদোর ৯৭৭তম গোল। গোলের হাজারে পৌঁছাতে আর মোটে ২৩ গোল দরকার তাঁর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সামনে নির্বাচন, হাত বাড়ানোর মতো অবস্থা যেন থাকে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

মাঠে ফিরেই রোনালদোর গোল, টানা ২৫ মৌসুমে গোলের অনন্য রেকর্ড

Update Time : 02:34:05 pm, Saturday, 22 August 2026