আজ শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র, ১৪৩৩ | ০৮ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

ম্যাকাইয়ে লজ্জা এড়ালেও বড় বিপদে বাংলাদেশ

  • MIT ERP
  • Update Time : 01:45:33 pm, Saturday, 22 August 2026
  • 16

ম্যাকাইয়ে লজ্জা এড়ালেও বড় বিপদে বাংলাদেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নবম ব্যাটসম্যান হিসেবে তাসকিন আহমেদ যখন আউট হন, তখন বাংলাদেশের স্কোরবোর্ডে রান ছিল ৩৯। টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড ততক্ষণে পেরিয়ে গেলেও, নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা তখনো কাটেনি।

১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে যাওয়ার আগে প্রথম ইনিংসে ৬৪ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি ১৪ রান করেছেন শরীফুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রানে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম। সাতে নামা মিরাজও অবশ্য ১১ রান করেছেন। এর বাইরে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু হাসান মাহমুদ (১০)। আর বাকি ৭ জনের মধ্যে ৪ জনই রানের খাতা খুলতে পারেননি।

অন্যদিকে বাংলাদেশকে ধসিয়ে দেওয়ার পথে মাত্র ১২ রানে ৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। এছাড়া প্যাট কামিন্স ৩টি ও জশ হ্যাজেলউড ১টি উইকেট নিয়েছেন ।

ম্যাকাইতে বাংলাদেশের দুঃস্বপ্নের শুরুটা ইনিংসের প্রথম বলেই। স্টার্কের ফুল লেন্থের বল মিডউইকেটে খেলতে চেয়েছিলেন সাদমান। তবে সেটা ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি। গালিতে ধরা পড়েন ক্যামেরন গ্রিনের হাতে।

স্টার্কের পরের ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ দেন তানজিদ তামিম। পরের বলেই এলবিডাব্লিউ নাজমুল হোসেন শান্ত। ৯ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। তিন ব্যাটসম্যানের কেউই রানের খাতা খুলতে পারেননি। আর স্টার্ক তখন হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে।

মুশফিকের কল্যাণে হ্যাটট্রিকের হাত থেকে বাঁচা গেলেও স্টার্কের তোপ থেকে রক্ষা মেলেনি। ইনিংসের ৫ম ওভারে মুমিনুলের (৯) পর সপ্তম ওভারে লিটন দাসকেও (০) ড্রেসিংরুমের পথ ধরার বাঁহাতি পেসার। বাংলাদেশের স্কোরবোর্ডে তখন ১২ রানে ৫ উইকেট নেই। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড বাংলাদেশ নতুন করে লিখে কি না, সেই আলোচনাও হচ্ছিল।

তবে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের কল্যাণে সেই শঙ্কা এড়ায় বাংলাদেশ। মাঝে দলকে ২১ রানে রেখে বিদায় নিয়েছেন মুশফিক (৫)। মিরাজ-হাসান মাহমুদের কল্যাণে ৬ উইকেটে ৩৬ রানে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

মধ্যাহ্নভোজের পর স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই মিরাজ ড্রেসিংরুমের পথ ধরেন। দলকে ৩৮ রানে রেখে বিদায় নেন হাসান মাহমুদ। আর ৩৯ রানে বিদায় নেন একবার ক্যাচ তুলে জীবন পাওয়া তাসকিন। এরপর শুরু তাইজুল-শরীফুলের লড়াই।

শেষ পর্যন্ত স্টার্কের বলে তাইজুল যখন উইকেটের পেছনে ক্যাচ দিলেন, ততক্ষণে বাংলাদেশ ৬৪ রানের সংগ্রহ পেয়েছে।

এরই মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করেছে অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ৩৫ রান তুলেছে অজিরা। জেইক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে ঢোকা ম্যাট রেনশ ৮ রানে আউট হলেও ট্রাভিস হেড ১৭ রানে ও মার্নাশ লাবুশানে ৪ রানে ব্যাটিং করছেন। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেছেন তাসকিন আহমেদ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ম্যাকাইয়ে লজ্জা এড়ালেও বড় বিপদে বাংলাদেশ

Update Time : 01:45:33 pm, Saturday, 22 August 2026