খাগড়াছড়িতে আকস্মিক বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ শনিবার গভীর রাতে হঠাৎ করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চরম বিপাকে পড়েছেন খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, কালাডেবা, গঞ্জপাড়া, ফুটবিল ও খবং পড়িয়াসহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা।
হঠাৎ পানি বাড়ার কারনে মানুষজন ঘরবাড়ী ছেড়ে রাস্তা ঘাট দোকানপাতে আশ্রয় নেই।



















