ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে পানি বৃদ্ধি পেয়েছে। এই নতুন পানিতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের দেখা মিললেও এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল দিয়ে নির্বিচারে ছোট-বড় দেশীয় মাছ শিকার করছেন।
এ অবস্থার ফলে অনেকটাই যেন মাছশূন্য হয়ে পড়ছে।



















