আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র, ১৪৩৩ | ০৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৮%

ইরান যুদ্ধে ৭৫৭ মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন

  • MIT ERP
  • Update Time : 10:22:17 pm, Friday, 21 August 2026
  • 7

ইরান যুদ্ধে ৭৫৭ মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৫৭ জন মার্কিন সেনা আহত হয়েছেন। একই সময়ে নিহত হয়েছেন ১৮ জন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যভান্ডার থেকে এ তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় বুধবার পেন্টাগন ওই তথ্যভান্ডার হালনাগাদ করেছে বলে জানা গেছে। এতে ৫০ জনের বেশি আহত সেনার তথ্য নতুন করে যুক্ত করা হয়েছে। তবে এসব হতাহতের ঘটনা ঠিক কোন সংঘাতে ঘটেছে, সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত মাসে ওভারসিজ অপারেশনস নামে নতুন একটি বিভাগ চালু করা হয়। এতে ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের তথ্য যুক্ত করা হচ্ছে।

এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে পোঁছেছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।

ইরানের সঙ্গে সংঘাত বন্ধে তেহরান ও ওয়াশিংটনের আলোচনায় এখনো অচলাবস্থা বিরাজ করছে। গত বুধবার পরিস্থিতি খুব ভালো বলে মন্তব্য করলেও পরবর্তীতে ইরানের সঙ্গে আলোচনা স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ইরান যুদ্ধে ৭৫৭ মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন

Update Time : 10:22:17 pm, Friday, 21 August 2026