নজিরবিহীন বৈশ্বিক অস্থিতিশীলতা, যুদ্ধ ও ভয়াবহ বাজেট সংকটে থাকা জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে পাঁচ নারী ও তিন পুরুষ প্রার্থী অংশ নিচ্ছেন। তবে বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে এ বিষয়ে বিভক্তি থাকায় কে দৌড়ে এগিয়ে আছেন, তা নিশ্চিত করে বলা কঠিন বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
প্রার্থীদের সমর্থন যাচাইয়ে প্রথম অনানুষ্ঠানিক ভোটে কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এগিয়ে ছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।















