ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন করে চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অর্থনৈতিকভাবে লাইফলাইন দেওয়া যেকোনো দেশকে আর্থিক শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
তেহরানের বিরুদ্ধে তার ঘোষিত ‘ইকোনমিক ডি-ডে’ অভিযানের অংশ হিসেবে এই হুমকি দেওয়া হয়েছে।
















