আজ শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র, ১৪৩৩ | ০৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৮%

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 04:34:13 pm, Thursday, 20 August 2026
  • 13

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা, সুরক্ষা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্র নির্বাচন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২০ আগস্ট) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বিএনএসিডব্লিউসির সদস্য সচিব ও মহাপরিচালক, অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ কমডোর মো. মনির উদ্দীন মল্লিক (ট্যাজ), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএনসহ সংশ্লিষ্ট বক্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা, রাসায়নিক পদার্থের নিরাপদ ব্যবস্থাপনা এবং দ্বৈত-ব্যবহারযোগ্য (Dual-Use) রাসায়নিকের সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে রসায়ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। সেমিনারে বক্তারা বলেন, রাসায়নিক নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনি বাধ্যবাধকতার বিষয় নয়; এটি একজন রসায়নবিদের নৈতিক দায়িত্বও।

বিশেষ করে রাসায়নিক পদার্থের জ্ঞান যাতে মানবকল্যাণে ব্যবহৃত হয় এবং এর অপব্যবহার রোধ করা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকা প্রয়োজন। রাসায়নিক অস্ত্র কনভেনশনের (CWC) আলোকে তরুণ প্রজন্মকে রাসায়নিক নিরাপত্তা ও এর দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে বিএনএসিডব্লিউসি দেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সেমিনারের মাধ্যমে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার নির্বাচনে বাস্তবভিত্তিক ধারণা তৈরি হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হামের উপসর্গে দেশে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Update Time : 04:34:13 pm, Thursday, 20 August 2026