আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আখাউড়ায় পৌর নির্বাচন উপলক্ষে অদ্ভুত আয়োজন, ভোটের আগেই ভোট গ্রামের বাসিন্দাদের

  • MIT ERP
  • Update Time : 07:43:55 pm, Saturday, 15 August 2026
  • 13

আখাউড়ায় পৌর নির্বাচন উপলক্ষে অদ্ভুত আয়োজন, ভোটের আগেই ভোট গ্রামের বাসিন্দাদের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নির্বাচনের তপশিল ঘোষণার পর নির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়াই প্রচলিত নিয়ম। তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেখা গেছে ব্যতিক্রমী চিত্র। পৌরসভা নির্বাচনের আগেই নিজেদের পছন্দের মেয়র প্রার্থী বাছাই করতে ভোট দিয়েছেন একটি গ্রামের বাসিন্দারা।

এ ভোটকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ নির্বাচন স্থানীয়ভাবে ‘ভোটের আগে ভোট’ নামে পরিচিতি পেয়েছে। আয়োজকরা জানান, আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে দেবগ্রাম থেকে একাধিক ব্যক্তি মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তাদের মধ্য থেকে একজনকে বাছাই করে গ্রাম সমর্থিত একক প্রার্থী হিসেবে দাঁড় করাতেই এ নির্বাচনের আয়োজন করা হয়েছে। বিজয়ী প্রার্থীকে পরবর্তী পৌরসভা নির্বাচনে দেবগ্রামের একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হবে। দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটির ব্যানারে আয়োজিত এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন—আখাউড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ (ফুটবল), শেখ মো. আমজাদ হোসেন বাবু (মোরগ) এবং বেলজিয়ামপ্রবাসী রুহুল আমিন খান সুমন (ছাতা)।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আখাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেবগ্রাম এবং ৭ নম্বর ওয়ার্ডের নয়াবাজার-বাগানবাড়ি এলাকার মোট ৩ হাজার ২৭০ জন পুরুষ ভোটার এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সমানসংখ্যক নারী ভোটার থাকলেও তারা এ ভোটে অংশ নিচ্ছেন না। দেবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রের চারটি বুথে জাতীয় ও স্থানীয় নির্বাচনের আদলে ভোটগ্রহণ চলছে।

ভোট পরিচালনায় রয়েছেন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার। কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। ব্যতিক্রমী এ ভোটকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, এ নির্বাচনের মাধ্যমে তারা আসন্ন পৌরসভা নির্বাচনের জন্য একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বেছে নিতে পারবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দেশের ৮ জেলায় সকালের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আখাউড়ায় পৌর নির্বাচন উপলক্ষে অদ্ভুত আয়োজন, ভোটের আগেই ভোট গ্রামের বাসিন্দাদের

Update Time : 07:43:55 pm, Saturday, 15 August 2026