আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

পুঠিয়ায় পৌরসভা ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

  • MIT ERP
  • Update Time : 07:36:52 pm, Saturday, 15 August 2026
  • 12

পুঠিয়ায় পৌরসভা ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পরিচ্ছন্ন ও সুন্দর পুঠিয়া গড়ার প্রত্যয়ে রাজশাহীর পুঠিয়া পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টা থেকে এ অভিযান শুরু হয়।

এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরাও অংশ নেন। পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন করেন।

আয়োজকেরা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠন, যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা গেলে পুঠিয়াকে আরও সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তোলা সম্ভব। পৌর প্রশাসক শিবু দাশ বলেন, ‘পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়।

নিজেদের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার উদ্যোগ থাকবে। ’ পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী ও স্থানীয় যুবকদের ধন্যবাদ জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগ এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে নিয়মিত কার্যক্রমে রূপ নেবে এবং পরিচ্ছন্ন পুঠিয়া গড়তে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দেশের ৮ জেলায় সকালের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

পুঠিয়ায় পৌরসভা ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

Update Time : 07:36:52 pm, Saturday, 15 August 2026