জন্মের পর থেকেই নানা রোগে ভুগছে মাত্র সাত মাস বয়সী শিশু রিফাত। আদরের সন্তানের এই অসুস্থতায় দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা। স্বাভাবিকভাবে বেড়ে ওঠার এই বয়সে রিফাতের অসুস্থতার কারণে পরিবারের কারও মনেই এখন কোনো স্বস্তি নেই।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন, রিফাতের হৃদপিণ্ডে ছিদ্র রয়েছে। তাকে বাঁচাতে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।


















