আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
৯ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মৌলভীবাজারের আলীনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • MIT ERP
  • Update Time : 01:21:50 pm, Sunday, 9 August 2026
  • 16

মৌলভীবাজারের আলীনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারের আলীনগর সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়েছেন। রোববার ভোরে আলীনগর সীমান্তের ভারতের অভ্যন্তরে মাগুরুলী নামক স্থানে তারকাঁটারের কাছে গেলে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।

নিহত ব্যক্তির নাম তারা মিয়া। রোববার সকালে ৪৬ বিজিবি জানায়, শনিবার রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ৪-৫ জন চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাচালানের মালামাল আনার উদ্দেশ্যে পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে সীমান্ত পিলার ১৮৪৫/৬৩এস থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে মাগুরুলী নামক স্থানে অবৈধভাবে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা ওই চোরাকারবারি দলকে বাধা দিলে বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। সে সময় বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে চোরাকারবারিদের ওপর গুলি চালালে বাংলাদেশি তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাকিরা পালিয়ে যান। নিহত যুবক মুড়াইছড়া বস্তির আব্দুল মালেকের ছেলে। ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, নিহত চোরাকারবারি এর আগেও চোরাচালানের মালামাল পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মাগুরার শিশু আছিয়া হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ

মৌলভীবাজারের আলীনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Update Time : 01:21:50 pm, Sunday, 9 August 2026