আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই

  • MIT ERP
  • Update Time : 02:01:43 am, Monday, 3 August 2026
  • 38
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইমেজ সংকট কাটিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চান বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত সচিব মো. সাইদুর রহমান খান। গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ে সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। দুর্নীতি দমন কমিশন ক্ষমতাসীন সরকারের পক্ষে কাজ করে বলে দীর্ঘদিনের যে অভিযোগ রয়েছে, সেই ধারা থেকে সংস্থাটিকে বের করে আনার আশ্বাস দিয়ে তিনি বলেন, সংস্থাটির কার্যক্রমে পরিবর্তন আনতে তারা একটি ‘রূপান্তরের মিশন’ নিয়ে কাজ করবেন। কমিশন না থাকায় সংস্থাটির অনেক কাজ জমে গেছে জানিয়ে নতুন কমিশন আসার আগেই প্রস্তুতিমূলক কাজ শেষ করার কথাও জানিয়ে তিনি বলেন, জমে থাকা কাজ দ্রুত এগিয়ে নিতে একটি ‘ক্রাশ প্রোগ্রাম’ নেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন কমিশন কবে আসতে পারে, এমন প্রশ্নে দুদক সচিব বলেন, কমিশন গঠনের জন্য করা সার্চ কমিটি তাদের কাজ প্রায় শেষ করেছে। সরকারি প্রক্রিয়া শেষে ‘দ্রুততম সময়ের মধ্যে’ নতুন কমিশন দায়িত্ব নেবে। ‘এটা আমরা শিগগিরই আশা করছি। কারণ আমাদের যে সার্চ কমিটি, তারাও অলরেডি অলমোস্ট মিটিং করে এটা ফাইনাল করে ফেলেছে। এখন এটা সরকারি তরফ থেকে প্রসিডিউর আছে, সেটা অনুসরণ করে আমি যতটুকু জানি, শিগগিরই আসবেন।’ নতুন দায়িত্বে নিজের পরিকল্পনা তুলে ধরে দুদক সচিব বলেন, সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, জনবান্ধব করা এবং মানুষের কাছে সহজে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। দুদক নিয়ে বিভিন্ন অভিযোগ ও ‘ইমেজ সংকট’ দূর করে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি গড়ে তুলতে কর্মকর্তা ও সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলো অগ্রাধিকার পাবে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, জনপ্রতিনিধিরা সংসদে তাদের এলাকার পাশাপাশি রাষ্ট্রীয় বিষয় তুলে ধরেন। তাদের পরামর্শ, বাস্তবতা, সরকারের ইচ্ছা ও কর্মপরিকল্পনা সমন্বয় করে দুদকের অগ্রাধিকার তালিকা নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে বিএনপি ও আওয়ামী লীগ

ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই

Update Time : 02:01:43 am, Monday, 3 August 2026