11:51 am, Sunday, 2 August 2026

মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, হতাহত ২৪

  • MIT ERP
  • Update Time : 11:50:47 am, Sunday, 2 August 2026
  • 0
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় শক্তিশালী বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি। নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি কুদ্রিনস্কায়া স্কোয়ার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি হাতে তৈরি বিস্ফোরক (আইইডি) থেকে এই বিস্ফোরণ ঘটেছে। রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি (এনএকে) জানিয়েছে, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী তাকে থামানোর চেষ্টা করেন। এ সময় বিস্ফোরণ ঘটলে ওই নারী, নিরাপত্তাকর্মী এবং রেস্তোরাঁয় উপস্থিত একজন অতিথির মৃত্যু হয়। জানা গেছে, স্তালিন আমলে নির্মিত মস্কোর একটি ঐতিহাসিক বহুতল ভবনে অবস্থিত রেস্তোরাঁটিতে তখন একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। তবে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় কিংবা হামলার সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর আহতদের রক্তাক্ত অবস্থায় দ্রুত রেস্তোরাঁ থেকে বের করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবা কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। শুরুর দিকে বিস্ফোরণের উৎস হিসেবে রেস্তোরাঁর রান্নাঘরকে সন্দেহ করা হলেও পরে কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণটি ভবনের বাইরে ঘটেছিল। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সময় ওই এলাকায় আয়োজিত একটি সান্ধ্য সাইকেল রাইডে অংশ নিতে অনেক সাইকেল আরোহী জড়ো হয়েছিলেন। নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই আয়োজনও বাতিল করা হয়। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএর প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও এর আশপাশে কয়েকজন জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তার ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য রাশিয়া বরাবরই ইউক্রেনকে দায়ী করে আসছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, হতাহত ২৪

মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, হতাহত ২৪

Update Time : 11:50:47 am, Sunday, 2 August 2026