আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনার দাবি আবু হানিফের

  • MIT ERP
  • Update Time : 08:29:24 pm, Thursday, 24 September 2026
  • 14

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনার দাবি আবু হানিফের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনার দাবি জানান দলটির মুখপাত্র আবু হানিফ।

আবু হানিফ বলেন, ‘গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে জোটে রয়েছে। আমরা সরকারের ইতিবাচক কাজে সহযোগিতা করব। তবে সরকার কোনো ভুল করলে কিংবা কোথাও সংশোধনের প্রয়োজন হলে গণঅধিকার পরিষদ পরামর্শ দেবে। আবার সরকার কোথাও ভুল করলে গঠনমূলক সমালোচনাও করবে। ’ তিনি বলেন, ‘সম্প্রতি সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে। এরই মধ্যে পরিবহন ভাড়া বেড়েছে।

এর প্রভাবে আগামী দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে। এতে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। জনগণের কথা বিবেচনা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ’ বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে আবু হানিফ বলেন, ‘এই সংকটের মধ্যে বিরোধী দল লং মার্চের নামে পিকনিক করছে।

তাদের এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ নিচ্ছে পতিত স্বৈরাচার। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ’ তিনি আরও বলেন, ‘এনসিপির এক নেতা বলেছেন, তাঁদের দাবি মেনে নেওয়া হলে কোথাও ককটেল বিস্ফোরণ হবে। এ থেকে ধারণা করা যায়, পতিত স্বৈরাচারের সঙ্গে তাঁদের যোগসাজশ রয়েছে। এনসিপির ওই নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হোক।

’ আবু হানিফ বলেন, ‘আমরা বারবার বলছি, বিরোধী দলের এই আন্দোলন পতিত স্বৈরাচারের স্বার্থে কাজ করছে। ’ সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হারিয়ে যাচ্ছে যশোরের শতবর্ষের তিন রেলস্টেশনের স্মৃতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনার দাবি আবু হানিফের

Update Time : 08:29:24 pm, Thursday, 24 September 2026