আজ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

মঠবাড়িয়ার ১১ ইউনিয়নে জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

  • MIT ERP
  • Update Time : 01:48:17 pm, Wednesday, 23 September 2026
  • 16

মঠবাড়িয়ার ১১ ইউনিয়নে জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়নে জামায়াত মনোনীত ১১ জন চেয়ারম্যান এবং ৯৯ জন ইউপি সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে (আসর নামাজের পর) পৌর শহরের নিউমার্কেট এলাকার দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াত আয়োজিত এক পরিচিতি সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আ. জলিল শরীফ।

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মো আব্দুর রব।

উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদ-প্রার্থীরা হলেন, ১নং তুষখালী ইউনিয়নে তাওহীদ হাসান রুমী, ২নং ধানীসাফায় মো. মেহেদী হাসান, ৩নং মিরুখালী ডা. নূরুল আমিন, ৪নং দাউদখালীর মো. হাবিবুর রহমান, ৫নং মঠবাড়িয়া সদর মো. আবুল কালাম আজাদ, ৬নং টিকিকাটায় মো. শহিদুল ইসলাম, ৭নং বেতমোর রাজপাড়ায় এস.এম মজিবুর রহমান, ৮নং আমড়াগাছিয়ায় মো. ইয়াকুব আলী খাঁন, ৯নং সাপলেজায় মো. আ. মালেক মীর, ১০নং হলতা গুলিশাখালীর মো. আরিফ বিল্লাহ ও ১১ নং বড় মাছুয়া ইউনিয়নের মো. মেহেদী হাসান।

সভায় উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. জলিল শরিফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জেলা সহকারী সেক্রেটারি শেখ মো. আ. রাজ্জাক, মঠবাড়িয়া উপজেলা নায়েবে আমির মাওলানা মো. আফজাল হোসেন, সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের কাজ করার আহবান জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সোনাইমুড়ীতে সাংবাদিকদের ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

মঠবাড়িয়ার ১১ ইউনিয়নে জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

Update Time : 01:48:17 pm, Wednesday, 23 September 2026