আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

দুপুরে ২ স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

  • MIT ERP
  • Update Time : 10:48:35 pm, Sunday, 20 September 2026
  • 18

দুপুরে ২ স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিলেন। ঘটনাস্থলে থাকা পুলিশের কর্মকর্তারা জানান, দুপুরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে চলে যান। বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ পান গাজী নজরুল। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিষয়টি পরে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন এবং বন্ধ দরজা খুলে মরদেহ নিচে নামান। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে তিনি ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে মরদেহ নামায়। তিনি আরও বলেন, মরিয়ম কখন গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা-ও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মরিয়ম কি ডিজিটাল অস্ত্রের শিকার

দুপুরে ২ স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

Update Time : 10:48:35 pm, Sunday, 20 September 2026