আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 02:19:58 pm, Sunday, 20 September 2026
  • 13

কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হেলাল উদ্দিন ভূইয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ঘোড়াকান্দা এলাকার মৃত জিন্নাত আলী ভূইয়ার ছেলে। আজ ২০ সেপ্টেম্বর রোববার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে পঞ্চবটি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ডাক্তারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদশীরা জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে হেলাল উদ্দিন ভূইয়া নামের এক ব্যক্তি পঞ্চবটী রেলওয়ের পুকুরে গোসল করতে নামে। দুটি ডুব দেওয়ার পর আর উঠতে না দেখে এলাকাবাসীর সন্দেহ জাগে। পরে কয়েকজন পুকুরে নেমে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। লোকমুখে জানতে পেরে নিহতের পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন। ভৈরব থানার উপপরিদর্শক সাখাওয়াত হুসেইন এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হবে। ডাক্তারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গোয়াইনঘাটে ইউএনওর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ময়লার বিন বিতরণ

কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

Update Time : 02:19:58 pm, Sunday, 20 September 2026