আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

পটুয়াখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

  • MIT ERP
  • Update Time : 12:01:34 pm, Sunday, 20 September 2026
  • 15

পটুয়াখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটে এ দুর্ঘটনা। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের রেকার দিয়ে খাদে পড়ে যাওয়া বাস উত্তোলনের পর সেখান থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইউম প্যাদা (৫০), একই উপজেলার চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০) ও বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী থেকে ঢাকার উদ্দেশ্যে আসা ইমরান পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ছাড়া দুর্ঘটনার পর বাসটি খাদের পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। পরে খাদ থেকে উদ্ধারের সময় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়ক স্বাভাবিক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

পটুয়াখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

Update Time : 12:01:34 pm, Sunday, 20 September 2026