আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৪%

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিমের ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 07:21:33 pm, Saturday, 19 September 2026
  • 15

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিমের ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা বা যেকোনো ধরনের হামলা হলে বিশ্বের সব মুসলিম ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, ‘প্রয়োজনে লাখ লাখ মুসলিম নিজেদের জীবন বিলিয়ে দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে।’

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী আরও বলেন, ‘পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এই দুই পবিত্র নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।’

ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। আমরা বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই, যাতে বর্তমানে ও ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা যায়।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিমের ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

Update Time : 07:21:33 pm, Saturday, 19 September 2026