চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এই তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৪৭৭ জনের মধ্যে নিয়মিত মামলায় ১১৩ জন, পূর্ববর্তী মামলায় ৮৩ জন, পুলিশ অ্যাক্টের ৩২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে আটজন রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানামূলে ১২৬ জন এবং সাজা পরোয়ানামূলে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জনকে। তাদের মধ্যে ১৬ জন মাদক বহনকারী ও ৫১ জন মাদকসেবী। তিনি আরও জানান, নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৬২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকসংক্রান্ত অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১২৯ জনকে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড করা হয়েছে ৪ হাজার ৪০০ টাকা।



















