আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ২৪%

জঙ্গি সন্দেহে মসজিদ থেকে আটক ১২ জনের তিনদিনের রিমান্ড মঞ্জুর

  • MIT ERP
  • Update Time : 06:21:30 pm, Saturday, 19 September 2026
  • 15

জঙ্গি সন্দেহে মসজিদ থেকে আটক ১২ জনের তিনদিনের রিমান্ড মঞ্জুর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জঙ্গি সন্দেহে রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে আটক ১২ জনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ২৩ জনকে আটকের পর ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১২ জনকে শনিবার আদলতে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করে আসামিদের পুলিশের হেফাজতে পাঠান।

১২ জনকে আদালতে হাজিরের পর ঘটনাস্থলে সমাবেত হওয়ার উদ্দেশ্য, আসামিদের সম্ভাব্য সহযোগী, আর্থিক লেনদেন, অর্থের উৎসসহ বেশ কয়েকটি বিষয় তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর হক দিদার জানান, গ্রেপ্তারকৃতদের মোবাইল ডিভাইসে জঙ্গি কার্যক্রমের আলামত পাওয়া গেছে। পার্শ্ববর্তী দেশের প্ররোচনায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিল কিনা– সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে গোপন বৈঠক চলাকালে তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে ২৩ জনকে আটক করেছিল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম–সিটিটিসি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

একমাত্র ছেলেকে হারিয়ে কুবি শিক্ষিকার আহাজারি, ‘আমি এখন কেমনে বাঁচব’

জঙ্গি সন্দেহে মসজিদ থেকে আটক ১২ জনের তিনদিনের রিমান্ড মঞ্জুর

Update Time : 06:21:30 pm, Saturday, 19 September 2026