আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াত দায়ী: এ্যানি

  • MIT ERP
  • Update Time : 11:13:41 pm, Friday, 18 September 2026
  • 15

ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াত দায়ী: এ্যানি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াতকে দায়ী করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আজকে একটা লং ড্রাইভ করলে, একটা লং মার্চ করলে, একটা রোড মার্চ করলে সব কি সমাধান হয়ে যাবে? বরং বিরোধী দলের দরকার ছিল সরকারকে সহযোগিতা করা। পার্লামেন্টে বসে সুন্দর সুন্দর কথা কয়, আর বাইরে এই লং মার্চ করে। এটা কি সহযোগিতা হইলো?

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বেড়ির পাড় এলাকায় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘সরকারকে এত বেশি চাপে রাখছে, সরকার যাতে স্বাভাবিক কাজ করবে সেই সুযোগটা পর্যন্ত দিচ্ছে না। আর ওই সুযোগটা নিচ্ছে কে? আজকে ফ্যাসিবাদ। ফ্যাসিস্টরা কী করেছে? লুটপাট করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, দুর্নীতি করেছে। এখন বড় বড় আওয়াজ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও প্রসঙ্গে এ্যানি বলেন, ‘এগুলো মোবাইলে, এগুলো এআই দিয়ে বানায়। এই সুযোগটা, কথা বলার সুযোগটা, এই মোবাইলে এগুলো আসার সুযোগটা কিন্তু তারাই বের করে দিয়েছে।’

লং মার্চ নিয়ে তিনি বলেন, ‘যারা আজকে লং মার্চ করে, কী প্রয়োজন ছয় মাসে লং মার্চ করতে হবে? এতদিন কইছে, আমরা আর লং মার্চ করতাম না, আমাদের এটা ভুল হইছে। ঢাকা-চট্টগ্রাম লং মার্চ করছে না? এটা ঠিক হয় নাই।’

সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, ‘আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছি, দায়িত্বে আসছি। দীর্ঘদিনের জট—এসব সমাধান করতে সময় লাগবে।’

এর আগে একই অনুষ্ঠানে বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘লং মার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন। মসজিদে বসে বয়ান করবেন, রাজনীতি করবেন—ওই দিন শেষ। ফিল্ডে কাজ, বাস্তবে কাজ, মাঠে কাজ করতে হবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দাম বৃদ্ধির পরও ঢাকার বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি

ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াত দায়ী: এ্যানি

Update Time : 11:13:41 pm, Friday, 18 September 2026