আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন, ১৪৩৩ | ০৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

নির্দিষ্ট ব্যাংকের কার্ডে একজনের মূল্যে চারজনের বুফে ভোজের সুযোগ

  • MIT ERP
  • Update Time : 05:51:43 pm, Friday, 18 September 2026
  • 12

নির্দিষ্ট ব্যাংকের কার্ডে একজনের মূল্যে চারজনের বুফে ভোজের সুযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুগন্ধি বিরিয়ানি, ধীর আঁচে রান্না করা বিশেষ পদ, কয়লার আগুনে তৈরি কাবাব এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের সমাহার নিয়ে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আয়োজন করছে ‘দাওয়াত-ই-সুলতান’। রাজকীয় এই বুফে উৎসব চলবে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬, হোটেলের অ্যাটিটিউড রেস্টুরেন্টে, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

শাহী দস্তরখানের আন্তরিক আতিথেয়তা ও উদার আয়োজনের অনুপ্রেরণায় সাজানো ‘দাওয়াত-ই-সুলতান’-এ থাকছে ভারতীয় উপমহাদেশ, পারস্য, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের বৈচিত্র্যময় স্বাদের সমন্বয়। রাজকীয় সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে অতিথিরা উপভোগ করতে পারবেন এক স্মরণীয় নৈশভোজ। আয়োজনের বিশেষ আকর্ষণ ল্যাম্ব উজি আল-মালাকি—সুগন্ধি ভাত, বাদাম ও পেঁয়াজ বেরেস্তার সঙ্গে পরিবেশিত আস্ত রোস্ট করা ভেড়া।

আরও থাকছে সুগন্ধি চাল ও ঐতিহ্যবাহী মসলায় ধীর আঁচে দমে রান্না করা খাসির মাংসের নিজামি গোশত দম বিরিয়ানি এবং বিশেষ পাত্রে রোস্ট করা কোয়েলের পদ দরবারি পট-রোস্টেড কোয়েল। পাশাপাশি অতিথিরা উপভোগ করতে পারবেন দম পুখত বিফ নিহারি, মুর্গ মুসল্লম-ই-দরবার, আওয়াধি বতখ কোরমা এবং সরাসরি আগুনে গ্রিল করা চিংড়ি। কয়লার গ্রিল ও সরাসরি প্রস্তুত করা কাবাবের আয়োজনে থাকছে আদানা কাবাব-ই-সুলতান, জুজেহ কাবাব-ই-শাহানেহ, কুবিদেহ কাবাব-ই-দরবার এবং তুর্কি ঘরানার চিকেন ও বিফ দুরুম রোল।

অতিথিদের স্বাগত জানাতে থাকছে শরবত-ই-মহব্বত ও জাল্লাব আল-কাসর-এর মতো সতেজ পানীয়। ভোজের মধুর সমাপ্তিতে ‘শিরিন খাজানা-ই-সুলতান’ মিষ্টান্ন আয়োজনে থাকছে বাকলাভা-ই-সরাই, কুনাফা আল-মালাকি, উম্ম আলি আল-মালাকি এবং শাহী টুকরা-ই-খাস। সঙ্গে থাকছে তিন ধরনের ক্ষীর-ই-সুলতান, নবাবি সেমাই এবং আট পদের ঐতিহ্যবাহী মিষ্টি। বুফের মূল্য জনপ্রতি ৮,১০০ টাকা নেট।

নির্বাচিত ব্যাংকের কার্ডে পাওয়া যাবে ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ (B1G3) অফার। অর্থাৎ, প্রযোজ্য কার্ডের অফারের শর্ত অনুযায়ী মোট ৮,১০০ টাকা নেটে চারজন অতিথি এই রাজকীয় বুফে উপভোগ করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আসন সংরক্ষণের জন্য যোগাযোগ করুন: +৮৮ ০১৩২৪৭১৭০২৫–২৬।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নির্দিষ্ট ব্যাংকের কার্ডে একজনের মূল্যে চারজনের বুফে ভোজের সুযোগ

Update Time : 05:51:43 pm, Friday, 18 September 2026