আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল

  • MIT ERP
  • Update Time : 09:26:06 pm, Thursday, 17 September 2026
  • 14

মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। নিজ নিজ মিশনকে দূতাবাসে উন্নীত করার পাশাপাশি রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও সম্মত হয় দুই পক্ষ। এ সম্পর্কের আওতায় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের বিষয়েও একমত তারা।

বুধবার জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালজের মধ্যস্থতায় নিউইয়র্কে বৈঠক করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসিম বৌরিতা।

সেখানেই কূটনৈতিক সম্পর্কোন্নয়নের বিষয়ে সিদ্ধান্ত আসে। এসংক্রান্ত দুটি পূর্ণাঙ্গ চুক্তিতে সই করেন তাঁরা।

বিমান যোগাযোগ সম্প্রসারণের ব্যাপারেও সম্মত হয়েছে দুই পক্ষ। পাশাপাশি আগামী মাসগুলোতে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল এবং মরক্কো।

আব্রাহাম চুক্তির আওতায় ২০২১ সালে মরক্কোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কোন্নয়ের সূত্রপাত হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এআই ফিচার ও পানির নিচে ছবি তোলার সুবিধা নিয়ে টেকনোর নতুন ফোন বাজারে

মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল

Update Time : 09:26:06 pm, Thursday, 17 September 2026