আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

ডিজিটাল মাধ্যমে ঋণদাতা প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

  • MIT ERP
  • Update Time : 09:15:00 pm, Thursday, 17 September 2026
  • 13

ডিজিটাল মাধ্যমে ঋণদাতা প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্মসহ ডিজিটাল মাধ্যমে ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস – এমএফএস ও অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একই সঙ্গে অনুমোদনহীন ঋণদাতা অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন – বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো পৃথক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে অবৈধ ঋণদাতা অ্যাপ সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের তথ্য বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগকে জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, অনলাইনে পরিচালিত কিছু মোবাইল অ্যাপ উচ্চ সুদে ঋণ দেওয়ার কার্যক্রম চালাচ্ছে। এসব অ্যাপের মাধ্যমে ঋণ নিয়ে গ্রাহকেরা আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এআই ফিচার ও পানির নিচে ছবি তোলার সুবিধা নিয়ে টেকনোর নতুন ফোন বাজারে

ডিজিটাল মাধ্যমে ঋণদাতা প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা বন্ধের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Update Time : 09:15:00 pm, Thursday, 17 September 2026