আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন, ১৪৩৩ | ০৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি

  • MIT ERP
  • Update Time : 08:52:49 pm, Thursday, 17 September 2026
  • 8

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন সম্পন্ন করবে ইসি।

ইসি আইন মোতাবেক কাজ করবে জানিয়ে তিনি বলেন, নভেম্বর থেকে আগামী বছরের মে পর্যন্ত নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের যে প্রাথমিক পরিকল্পনা জানিয়েছিল, তার পরিবর্তন করা হবে কি না, তা এখনো চূড়ান্ত নয়। পরবর্তী বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সানাউল্লাহ জানান, ৬ জুন পর্যন্ত সময়ে বার্ষিক পরীক্ষা, রমজান, এসএসসি পরীক্ষাসহ নানা কিছুর সিডিউল আছে। তাই সেসব বিবেচনায় রেখে ইসিকে তারিখ নির্ধারণ করতে হচ্ছে।

সে ক্ষেত্রে ইউপি নির্বাচন সাত ধাপে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে দুপুর আড়াইটায় শুরু হওয়া আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেয় ২৬ মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা। এর পাশাপাশি অংশ নেন বিভিন্ন বাহিনীর প্রধানেরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নীলফামারীতে আশ্রয়ণ প্রকল্পের ৯০ শতাংশ ঘরই তালাবদ্ধ

স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি

Update Time : 08:52:49 pm, Thursday, 17 September 2026